শিশুদের নাটক,
পুতুলনাট্য, মাটির কাজ ও সুরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আবারও আয়োজন করা হচ্ছে ‘মুস্তাফা
মনোয়ার শিশু নাট্যোৎসব’। ২৯ ও ৩০ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার
হলে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী এ উৎসব। উৎসবে শিশুদের জন্য থাকছে পাপেট শো, শিশুতোষ
নাটক, ‘মাটির পাঠশালা’, পুতুল বানানোর কর্মশালা, সুরযন্ত্র পরিচয়সহ আরও নানা আয়োজন।
শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং শিল্প-সংস্কৃতির সঙ্গে তাদের আনন্দময় সম্পৃক্ততা তৈরির
লক্ষ্যেই সাজানো হয়েছে এবারের আয়োজন। উৎসবে অংশ নেবে ঢাকা লিটল অপেরা, কাকত...