সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।আজ সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।তিনি বলেন, গত ২১ নভেম্বর রাতে ঢাংমারি ফরেস্ট অফিস থেকে পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা করে পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন রাত ৮টার দিকে রূপের গাং এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং বিপাকে পড়েন ২৯ পুণ্যার্থী। এ স...