চট্টগ্রামের রাউজানে দিনের বেলায় এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গশ্চি-মঙ্গলখালী সড়কে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে দুই মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি এ ছিনতাই করেন বলে জানিয়েছে পুলিশ।ছিনতাইয়ের শিকার শামসুন নাহার (৫০) উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী। এ ঘটনায় তিনি রাউজান থানায় মামলা করেছেন।রাউজান থানার ওসি সাইফুল ইসলাম আগামীর সময়কে বললেন, শামসুন নাহার জমি নিবন্ধনের জন্য উপজেলা সদরের সাব-রে...