প্রথম পর্যায়ে আইনাঙ্গন সবার কাছে কঠিন মনে হলেও তা ধীরে ধীরে সহজ হয়ে যায় বলে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী।তিনি বলেছেন, ‘আমরা যখন আইন পেশায় এসেছি তখন আইনজীবীর সংখ্যা বেশি ছিল না। কিন্তু এখন আইনজীবীর সংখ্যা বেড়েছে। তাই চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু আইনজীবী হলে হবে না, ভালো আইনজীবী হতে হবে।’ আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির (জবিআস) উদ্যোগে দেশীয় ফল উৎসবে এসব কথা বলেছেন তিনি।ফারুকী বলছিলেন, ‘আমরা আইনজীবীরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে চাই। তবে অ...