মানুষের জীবনের বড় নিয়ামতগুলোর অন্যতম একটি হচ্ছে পিতা-মাতা।
তারাই প্রতিটি ব্যক্তির পৃথিবীতে আগমনের মাধ্যম। দুনিয়াতে লালন-পালন, শিক্ষা-দীক্ষা
ও আত্মত্যাগের ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। তাই ইসলাম পিতা-মাতার মর্যাদাকে
অত্যন্ত উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। আল্লাহ তাআলা নিজের ইবাদতের নির্দেশের সঙ্গে
সঙ্গে পিতা-মাতার প্রতি সদাচরণের আদেশ দিয়েছেন। তিনি বলেছেন,
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
‘তোমার
প্রতিপালক নির্দেশ দিয়েছেন,
তোমরা একমাত্র ত...