ইসলামে পিতা-মাতার মর্যাদা অত্যন্ত উঁচু। আল্লাহ তাআলা তাঁর ইবাদতের নির্দেশ দেওয়ার পরই পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। তাঁদের সেবা করা, সম্মান করা, প্রয়োজন পূরণ করা এবং বার্ধক্যে তাঁদের প্রতি বিশেষ যত্নশীল হওয়া সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষত, পিতা-মাতা যখন বয়সের ভারে দুর্বল হয়ে পড়েন এবং অন্যের সাহায্যের মুখাপেক্ষী হন, তখন তাঁদের সেবা করার মাধ্যমে সন্তানের জন্য জান্নাত অর্জনের এক বিরাট সুযোগ তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ যদি এই সুযোগ পেয়েও পিতা-মাতার সেবা ও সন্তুষ্টি...