বাবা–মা বার্ধক্যে পৌঁছালে তাদের দেখভাল করা প্রত্যেক সন্তানের নৈতিক দায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো, বৃদ্ধ বয়সে অনেক মা–বাবাই কষ্টে জীবনযাপন করেন। অবহেলার শিকার হয়েও সন্তানদের সুখের কথা ভেবে সবকিছু মেনে নেন।তবে তারা চুপ থাকলেও বাংলাদেশে বৃদ্ধ মা–বাবার ভরণপোষণ নিশ্চিত করার বিষয়ে রয়েছে আইনি বাধ...