চলতি বছরের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গতকাল সোমবার থেকে দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। গতকাল তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানিয়েছেন, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্য...