এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে জেলাভিত্তিক পাসের হারে প্রথম হয়েছে নেত্রকোনা। এ জেলায় এবার পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। আর জেলার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ। জামালপুরে পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ। ফলে বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে এগ...