Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসএসসির ফলাফলে ময়মনসিংহ বিভাগে শীর্ষে নেত্রকোনা

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৭:৪৯
এসএসসির ফলাফলে ময়মনসিংহ বিভাগে শীর্ষে নেত্রকোনা

ফাইল ছবি

এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে জেলাভিত্তিক পাসের হারে প্রথম হয়েছে নেত্রকোনা। এ জেলায় এবার পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। আর জেলার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ। জামালপুরে পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ। ফলে বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা।

উপজেলাভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে, নেত্রকোনা সদরে পাসের হার ৬৪ দশমিক ৩১ শতাংশ। বারহাট্টায় ৪৯ দশমিক ৩১ শতাংশ, মদনে ৬০ দশমিক ৮২ শতাংশ, মোহনগঞ্জে ৬৮ দশমিক ৩৬ শতাংশ, খালিয়াজুরীতে ৪৯ দশমিক ৪১ শতাংশ, আটপাড়ায় ৫০ দশমিক ৮২ শতাংশ, কেন্দুয়ায় ৫৫ দশমিক ০৭ শতাংশ, দুর্গাপুরে ৫৮ দশমিক ৩০ শতাংশ, কলমাকান্দায় ৫৯ দশমিক ২৮ শতাংশ এবং পূর্বধলায় ৬০ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, নেত্রকোনার কোনো বিদ্যালয়ের সব শিক্ষার্থী এবার ফেল করেনি। তবে দাখিল পরীক্ষায় জেলায় পাসের হার ৫৩ দশমিক ৬১ শতাংশ এবং ভোকেশনাল পরীক্ষায় ৪৬ দশমিক ৬০ শতাংশ। আর ভোকেশনাল পরীক্ষায় মালনী কারিগরি স্কুলের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আশাদুজ্জামান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিয়মিত ও পূর্ণাঙ্গ পাঠদানের চেষ্টা করছি। এর ফলে ভালো ফল করা সম্ভব হয়েছে। আশা করছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফেরাতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে ফিরলে ফল আরও ভালো হবে বলে তিনি আশা করেন।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, উচ্চবিদ্যালয় ও কলেজগুলোতে বিতর্ক, বিজ্ঞান, ভাষা ও সাংস্কৃতিক ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা পাঠ্যসূচির পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি শিক্ষার ফলাফলও আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নেত্রকোনাপাসের হারে প্রথমময়মনসিংহ শিক্ষা বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি