পালাগানে
অবদানের জন্য ২০২৬ সালে
পেয়েছেন একুশে পদক। ইসলাম উদ্দিন পালাকার একাধারে কিচ্ছাদার, গায়ক আর পরিবেশনশিল্পী।
তার কথা শুনেছেন সাইমন
জাকারিয়া। ছবি তুলেছেন শরফ
উদ্দিন জীবন
আপনার
ছেলেবেলা কেমন ছিল?
আমার
জন্ম ১ জানুয়ারি ১৯৬৮।
বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামে। বাবা রবিউল্লাহ, মা
আমেনা খাতুন। তখন গ্রামে বিদ্যুৎ
ছিল না, টেলিভিশনও না।
আনন্দ উপভোগের উৎস ছিল যাত্রা,
কিচ্ছা, জারি আর পালাগান।
আমার দুই বড় ভাই
ঝুমুরযাত্রায় অভিনয় করতেন। আমি গ্রামের মক্তবে
কায়দা,...