প্রতিদিনের জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশে একসঙ্গে পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। পোশাকের যত্ন, গ্রুমিং, চুলের স্টাইলিং ও স্বাস্থ্য পর্যবেক্ষণের আধুনিক সুবিধা নিয়ে এ গ্যাজেটগুলো এখন দেশের সব অথোরাইজড শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে।
একনজরে ডিভাইসগুলোর ফিচার ও দাম
১. শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার
মূল বৈশিষ্ট্য: পোশাক পরিপাটি ও ভাঁজমুক্ত রাখতে এতে রয়েছে ১ হাজার ৩০০ ওয়াট পাওয়ার। মাত্র ২৬ সেকেন্ডের কম সময়ে গরম হয়ে এটি একবারে ছয়টি...