প্রিয়
সিজারিয়ান স্যার
এতকাল জানতাম আপনি শুধু গরু-ছাগল আর পাড়ার হুলো বিড়ালের ক্ষতবিক্ষত লেজের চিকিৎসা করেন। হালের পশুপ্রেমী ধনী ঘরের আদরের ললনাদের বিলাসী পার্সিয়ান বিড়ালের সিজার করে আপনি এলাকায় নামও কামিয়েছিলেন। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার না থাকায়, আপনি যেভাবে আস্ত মানবশিশুর ডেলিভারি করিয়ে দিলেন, তা চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যুগান্তকারী ঘটনাকে স্রেফ একটি দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি বলে এড়িয়ে যাওয়া চরম অন্যায় হবে। আমার মতে, এটি দেশের চিকিৎসা খাতে এক নতুন...