রংপুরের কাউনিয়ায় আমন ধানক্ষেতে ক্ষতিকর পোকামাকড় দমনে কীটনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পার্চিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে ধানক্ষেতের আইল বা জমির মাঝে ধইঞ্চা গাছ, গাছের ডাল, বাঁশের কঞ্চি কিংবা খুঁটি স্থাপন করে পোকাখেকো পাখিকে আকৃষ্ট করা হয়। এসব পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে।উপজেলার কৃষকরা মূলত দুই ধরনের পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন ডেড পার্চিং ও লাইভ পার্চিং। ডেড পার্চিংয়ে জমিতে গাছের ডাল, বাঁশের কঞ্চি বা খুঁটি পুঁতে দেওয়া হয়। আর লাইভ পার্চিংয়ে জমিতে ধইঞ্চা বা অন্য কো...