ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবশিষ্ট এক বা দুটি পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটের মধ্যেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনাও রয়েছে।শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে হ্যালোইন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের পারমাণবিক...