ক্যান্সার রোগ নির্ণয় ও চিকিৎসায় ‘প্রিসিশন মেডিসিন’ এবং জিনোম সিকোয়েন্সিংয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জিনোম সিকোয়েন্সিংয়ের সুযোগ কাজে লাগালে চিকিৎসা ও ওষুধ শিল্পে বিশ্বমানের আঞ্চলিক হাব হতে পারে বাংলাদেশ।আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশনের ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লোট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্...