গত বছরের ঈদুল আজহার ছুটির শুরুতেই যেন জীবনের ব্যস্ত ঘড়িটা একটু থমকে দাঁড়িয়েছিল। দীর্ঘ কর্মজীবনের ফাঁকে অবসরের এমন সুযোগ খুব বেশি আসে না। ঈদের কেনাকাটা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ— সবকিছুর মধ্যেও আমার সবচেয়ে প্রিয় সময় ছিল ছোট ছেলেটিকে নিয়ে রংপুর শহরের পথে হুডখোলা রিকশায় ঘুরে বেড়ানো।একসময় এই শহরের প্যাডেলচালিত রিকশাগুলো ধীরস্থির ভঙ্গিতে চলত। যেন সময়ের কোনো তাড়া নেই। এখন সেই জায়গা দখল করেছে চার্জার রিকশা। মুহূর্তেই পথ গিলে ফেলে। তবু রিকশায় বসে শহর দেখার আনন্দে কোনো ভাটা পড়েনি। বরং বাতাসের সঙ্...