যুদ্ধের আগুন এখন শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। জ্বালানি, বিদ্যুৎ ও পানির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোও পরিণত হচ্ছে নতুন লক্ষ্যবস্তুতে। পাল্টাপাল্টি হামলার এই সংঘাতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে বাড়ছে নতুন শঙ্কা। মার্কিন হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক সব জ্বালানি ও পানি সরবরাহ অবকাঠামো ধ্বংসের হুশিয়ারি দিয়ে শুক্রবার এক বিবৃতি দিয়েছে ইরান।
ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, দেশটির বেসামরিক অবকাঠামোয় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ধাপে ধাপে পাল্টা অভিযানের পরিকল্পনা...