ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলের মধ্যদিয়ে বিরোধী দলের জনপ্রিয়তা কমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি দাবি করেন, ‘ভোটের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের মানুষ বিরোধী দলের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, প্রমাণ হয়েছে ধানের শীষের জনপ্রিয়তা।’আজ শনিবার ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় টাঙ্গন ব্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মৎস্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।জামায়াত প্রার্থীর ডাকা বিক্ষোভ কর্মসূচির নিয়ে প্রতিমন্ত্রী আজাদ বলেন, ‘বিএনপি সরকার...