গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটি নবায়ন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে আলোচনার পরবর্তী ধাপ বা যৌথ নদী কমিশনের বৈঠকের নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানানো হয়নি। গতকাল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পানি-সংক্রান্ত বিষয় নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী...