খাগড়াছড়ির পানছড়ির চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় সন্ত্রাসী হামলায় তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জেএসএস-ইউপিডিএফ'র সংশ্লিষ্টতার বিষয়টি আলোচনায় এলেও নিশ্চিত হওয়া যায়নি।নিহত তিন যুবক হলেন পদ্ম চাকমা (১৯) সাজেক, ধনা চাকমা (২০) রাঙ্গামাটি সদর, ও রিয়েল চাকমা (২১) পানছড়ি।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যাটারিচালিত থ্রি হুইলারে করে ৫ যুবক পানছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। থ্রি হুইলারটি মধুমঙ্গল পাড়ায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। পরব...