কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে ফের পাথর আমদানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভারত থেকে এসে পৌঁছেছে পাথরবোঝাই ট্রাক। স্বস্তি ফিরেছে আমদানিকারক, শ্রমিক, পরিবহন মালিক ও বন্দরসংশ্লিষ্টদের মধ্যে।নিম্নমানের পাথর ও রিভার স্টোন বোল্ডারের পরিবর্তে ছোট পাথর সরবরাহ এবং ভারতীয় ব্যবসায়ীদের হঠাৎ দাম বাড়ানোর অভিযোগে গত ১৮ জুলাই থেকে পাথর আমদানি বন্ধ রাখেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক ও সমঝোতার পর আমদানি ফের শুরু হলো। সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক প্রতিষ...