বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১অনেক শিক্ষার্থীর মতে, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটির পাঠ অত্যন্ত কঠিন। আপাতদৃষ্টিতে দুরূহ মনে হলেও একটু সময় ও কৌশল অবলম্বন করলে বিষয়টি আয়ত্তে আনার পাশাপাশি সাহিত্যের রসও আস্বাদন করা যায়।
শুরুতেই পাঠ্যবই থেকে লেখক পরিচিতির সম্পূর্ণ অংশ শিখে নিতে হবে। কবির জন্ম-মৃত্যু সন, জীবনের উল্লেখযোগ্য ঘটনা, তার সাহিত্যের মূল প্রবণতা সযত্নে জেনে নিয়ে মনে রাখতে হবে। লেখক পরিচিতি আয়ত্তে আনার পর পাঠ্যবইয়ে উল্লিখিত শব্দার্থগুলো জেনে ন...