গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি গলদা চিংড়ির রেণু (পোনা) জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে রেণুগুলো মধুমতি নদীতে অবমুক্ত করা হয়। গাড়িতে থাকা শ্রমিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ রবিবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।রেণুগুলোর বাজারমূল্য ১২ লাখ টাকা।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে কালো রঙের একটি মাইক্রোবাস পাটগাতী বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপজেলা মৎস্য কার্য...