ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। হারানো টাকার শোক, প্রতারকদের বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন তিনি। সেই চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৫ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় চিঠিটি পাওয়া যায়।চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, তার ইউরোপযাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার পাশাপাশি কোনো বিদেশগামী যেন দালালের...