বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্ত করা এবং ওষুধ ও স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধের বাণিজ্য সম্প্রসারণ এবং অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।সাক্ষাতে স্বাস্থ্যমন্ত্রী বলেছে...