পাকিস্তানের সীমান্তবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালেবান শাসকগোষ্ঠী। তাদের ভাষ্য, এতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বেশ কয়েকজন আহত হয়েছেন।অন্যদিকে, চারটি সাধারণ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো উস্কানির উপযুক্ত জবাব দেওয়া হবে। রবিবার আফগানিস্তানে পাকিস্তানের নিজস্ব বিমান হামলায় ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর জবাব হিসেবে এই হামলাগুলো চালানো হলো।কয়েকমাস তুলনামূলক শান্ত থাক...