সড়কটি কোথাও কাদায় ডুবে আছে, কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় কাদার কারণে প্রায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। শুকনো মৌসুমে হেঁটে চলাচল করতে হয় কোনো রকমে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে ভরসা কখনো টেলাগাড়ি, কখনো মানুষের কাঁধ। এমন দুর্ভোগ নিয়েই বছরের পর বছর পার করছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শিকপুর-ঘাঘুয়া এলাকার প্রায় ৪০ হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগের জন্য এ সড়কই তাদের প্রধান ভরসা। কিন্তু কয়েক কিলোমিটার সড়ক এখনো পাকা না হওয়ায় প্...