প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মোংলা বন্দর, সুন্দরবন ও ঐতিহ্যবাহী হিরণ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বন্দরের বাণিজ্যিক সম্ভাবনা পর্যালোচনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাগেরহাট, মোংলা, রামপাল ও খুলনাসহ বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ সফর ঘিরে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার।প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর...