পশুর নদীর তীব্র স্রোত ও নিয়মিত ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাণীশান্তা যৌনপল্লী। মোংলা সমুদ্রবন্দর প্রতিষ্ঠার পর ১৯৫৪ সালে গড়ে ওঠা সরকারি নিবন্ধন করা প্রায় সাত দশকের পুরনো এই পল্লী এখন নদীগর্ভে বিলীনের পথে। এরই মধ্যে ভাঙনে বহু ঘরবাড়ি ও চলাচলের রাস্তা নদীতে বিলীন হয়েছে। বাকি ঘরগুলোর অনেকগুলোতেও দেখা দিয়েছে ফাটল। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন পল্লীর বাসিন্দারা।সরেজমিনে দেখা গেছে, পশুর নদীর অব্যাহত ভাঙনে পল্লীর সীমানা দিন দিন সংকুচিত হচ্ছে। নদীর তীরের বেশ কিছু ঘরবাড়ি কয়েক দ...