নোয়াখালীর সেনবাগে জেএএফ ফাউন্ডেশনের উদ্যোগে ‘অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ভিশন’ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ফাউন্ডেশনের বিভিন্ন অর্জন, চলমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’ সম্প্রসারণের উদ্যোগের কথা জানান পর্তুগিজ রাজপরিবারের সদস্য প্রিন্স ও প্রিন্সেস।আজ বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাই স্কুলের শতবর্ষী প্রাঙ্গণে লন্ডন টি এক্সচেঞ্জের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।নোয়...