মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ১৩৫ কোটি ৩২ লাখ টাকার ঋণ আদায়ে বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এমটিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদালতের আদেশ অনুযায়ী গত ২ নভেম্বর গুলশান থানা-পুলিশ পিবিটিএলের পরিচালক আসগর করিমের বাসভবনে অভিযান চালায়। তবে ওই সময় তিনি বাসায় ছিলেন না...