রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম ও শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীবের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থানের ঘটনা ঘটেছে।একে অপরকে চ্যালেঞ্জ জানানোর পর আজ রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে পৃথক সময়ে অবস্থান নেন তারা।জানা গেছে, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ছাত্রদল নেতা এম আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পোস্টের কমেন্টে রাকিবুল ইসলাম আপত্তিকর মন্তব্য করেছ...