ডিজিটাল বাংলাদেশ
বিনির্মাণের স্লোগানে গত এক যুগে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে যে
বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই খাতে
বিভিন্ন অপরিকল্পিত প্রকল্পে পরিকল্পিত দুর্নীতির অভিযোগ উঠেছে। আইসিটি বিভাগের সাম্প্রতিক
প্রতিবেদন অনুযায়ী, এই খাতের বিভিন্ন দপ্তর ও সংস্থায় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার
আর্থিক অডিট আপত্তি অমীমাংসিত অবস্থায় ঝুলে রয়েছে। মন্ত্রণালয়ের কাছে এসব অডিটের বিশদ
প্রতিবেদন তলব করে তা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সংসদীয় স...