প্রকল্পের সময় বাড়লে ব্যয়ও বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।তিনি বলেছেন, ‘ব্যায় বাড়লে রাষ্ট্রের অর্থের অপচয় হয়। তাই প্রকল্প নির্ধারিত সময়ে, সাশ্রয়ী ব্যয়ে ও যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’প্রকল্পের প্রতিটি টাকার হিসাব থাকতে হবে এবং এর সুফল যেন মানুষ প্রকৃত অর্থে পান তা নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী জানালেন, সারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই এ সরকারের নির্বাচনী অঙ্গীকার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ায় স...