প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছে মেডিসিন সঁ ফ্রঁনতিয়ের (এমএসএফ) আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে এমএসএফের চলমান মানবিক ও চিকিৎসা কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, মানবিক সংকটে চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।এমএসএফ বিশ্বব্যাপী বিশ্বব্যাপী ডক্টরস উইদাউট বর্ডার্স...