বাংলাদেশে মানব পাচারকারীদের দণ্ডিত করার সংখ্যা কমেছে এবং দেশের অভ্যন্তরে সংঘটিত মানব পাচার প্রতিরোধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অভ্যন্তরীণ মানব পাচারের ঘটনা ব্যাপকভাবে রয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৮ অক্টোবর প্রকাশিত যুক্তরাষ্ট্রের সর্বশেষ ‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ সরকার। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আগের প্রতিবেদনকালে সময়ের তুলনায় স...