পন্টুনের বিভিন্ন অংশে মরিচা ধরেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে গর্ত। জাহাজ ভেড়ানোর এই কাঠামোর বেহাল দশা নিয়ে উদ্বেগে রয়েছেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ পন্টুন দিয়ে পর্যটকদের ওঠানামা করাতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর কথা। পর্যটন মৌসুম সামনে রেখে হোটেল-রিসোর্টগুলো প্রস্তুত করা হলেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেটির পন্টুনের বি...