চাঁদপুরের
পদ্মা-মেঘনায় ইলিশ ধরেই জীবিকা
চলে হাজারো জেলে পরিবারের। নদীতে
মাছ ধরা তাদের পেশা,
আবার নেশাও। কিন্তু চলতি মৌসুমে কাঙ্ক্ষিত
ইলিশ না পাওয়ায় এমনিতেই
সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এর মধ্যে ইলিশের
প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা
নিয়ে নতুন করে দুশ্চিন্তায়
পড়েছেন জেলেরা।
চাঁদপুর
সদরের পুরানবাজার রনাগোয়াল এলাকার মেঘনাপাড়ের জেলে লিটন বলছিলেন,
‘নদীতে মাছ ধরি, এটি
আমাদের পেশা ও নেশা।
কিন্তু নদীতে যে ইলিশ পাই,
তা দিয়ে সংসার চলে
না। এখন ২২ দিন
নদীতে নামতে পারব না। এ
সময়ট...