ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) ইস্যুতে চলা ককরোচ আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, দেশের যুবসমাজের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।রাহুল গান্ধী বললেন, ‘দেশের তরুণ-তরুণীদের সামনে কোনো সুযোগ নেই। সব দরজাই কার্যত বন্ধ। প্রতিযোগিতামূলক পরীক্ষাই ছিল তাদের একমাত্র ভরসা, কিন্তু নষ্ট হয়ে গেছে সেই ব্যবস্থাও।’তিনি দাবি করেন, আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু শিক্ষ...