ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর কান্দুর বাজার থেকে মধুপুর বাগানবাড়ি চৌরাস্তা পর্যন্ত সাত কিলোমিটার সড়কের দুই পাশে সংরক্ষিত বন ও রাবারবাগান। প্রায় এক যুগ আগে সড়কের দুই পাশে চার কিলোমিটার জুড়ে পাঁচ হাজার ফলদগাছের চারা লাগিয়েছিলেন আইয়ুব আলী। বর্তমানে প্রতিটি গাছে মৌসুমি ফল ধরে। পথিক, গ্রামের মানুষ, দর্শনার্থী ও পশুপাখি ইচ্ছামতো এসব গাছের ফল খায়। এতে কোনো বাধা নেই। অনেকে আবার গাছ থেকে ফল পেড়ে বাড়িতেও নিয়ে যান।
ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর গ্রাম...