দীর্ঘ এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। নবম পে স্কেল অনুমোদনের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে বাড়তি টাকা আসবে। এতে তাদের জীবনযাত্রায় স্বস্তি ফিরতে পারে, বাড়তে পারে কেনাকাটার সক্ষমতা। কিন্তু এই বাড়তি অর্থের বিপরীতে বাজারে পণ্য ও সেবার সরবরাহ একই হারে না বাড়লে উল্টো চাপ সৃষ্টি হতে পারে সাধারণ মানুষের ওপর। অর্থনীতিবিদদের আশঙ্কা, চাহিদা বাড়লেও উৎপাদন এবং সরবরাহ বাড়ানো না গেলে নিত্যপণ্যের মূল্য আরও বাড়তে পারে।
অর্থনীতিবিদরা মনে করেন, বাজারে ক্রেতা বাড়বে; কিন্তু পণ্য যদি না বাড়ে তাহ...