কোরবানির ঈদ এলেই একসময় দেশের চামড়া শিল্পে প্রাণচাঞ্চল্য ফিরত। এতিমখানা-মাদরাসা থেকে শুরু করে মৌসুমি ব্যবসায়ী—সবার চোখ থাকত কাঁচা চামড়ার বাজারে। কিন্তু সেই বাজারে নেমেছে ভয়াবহ ধস। সাতক্ষীরা, চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি না হওয়া শত শত গরুর চামড়া নদীর পাড়ে, সড়কে কিংবা খ...