নড়াইল-২ আসনের (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।এ ছাড়া এমপির শ্বশুরবাড়ি এলাকার লোকজনের নাম পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।গতকাল শুক্রবার সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এটি ছিল আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানপত্র।চিঠিতে লেখা ছিল, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল-২ আসনের সংসদ সদ...