লালচে পানির ধারে পড়ে আছে একটি পাখি। ডানা ছড়ানো, ঠোঁট সামান্য ফাঁক। দেখলে মনে হয়, উড়ে যেতে যেতে হঠাৎ পাথরে পরিণত হয়েছে প্রাণীটি। আশপাশে তাকালে দেখা যাবে, একইভাবে পড়ে আছে আরও কিছু পাখি ও বাদুড়। তাদের শরীরের ভঙ্গি এতটাই স্বাভাবিক যে মনে হয়, এই বুঝি নড়েচড়ে উঠবে। কিন্তু সেগুলো নিথর। আফ্রিকার দেশ তানজানিয়ার ন্যাট্রন হ্রদ ঘিরে এমন দৃশ্যই মানুষের মনে বিস্ময় জাগায়।দূর থেকে হ্রদটির পানি কখনো লাল, কখনো কমলা আভায় দেখা যায়। চারপাশের শুষ্ক প্রান্তর আর অদ্ভুত রঙের পানি মিলে জায়গাটিকে করে তুলেছে রহস্যময়। তবে প্...