কিশোরগঞ্জের ভৈরবে মামার চুরি হওয়া নৌকার বিষয়ে জানতে চাওয়াকে কেন্দ্র করে সাদ্দাত মিয়া (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাদ্দাত মিয়া লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. আরমান মিয়ার ছেলে।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান।পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার রাতে বাসা থেকে বের হওয়ার পর সাদ্দাতের সঙ্গে আনার মিয়ার দেখা হয়। এ সময় সাদ্দাত তার মামার চুরি হওয়া স্টিলের নৌকাটির বিষ...