রাজধানীর নোয়াখালী ক্লাব, ঢাকা লিমিটেড প্রাঙ্গণে নতুন একটি এটিএম বুথ চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটির এটিএম বুথের সংখ্যা বেড়ে ২০০-তে দাঁড়িয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী ক্লাব, ঢাকা লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই।এ সময় মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরি...