বন্যা ও ভূমিধসের পর বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। নেপালের দুর্যোগ ও ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২.৩ কোটি টাকা) অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী উপস্থিত ছিলেন।এর আগে, গত ১ সেপ্টেম্বর প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূত...