পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এবার তার প্রেম ও বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় দুরেফিশানের। এরপর ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘ইশক মুর্শিদ’ ও ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মনোনয়নও।তারকাদের প্রেম, বিচ্ছেদ বা বিয়ের গুঞ্জন নতুন নয়। দুরেফিশানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার তাকে নিয়ে ছড়িয়ে পড়া...