জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকা, সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ, আন্দোলনের নেপথ্যের কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সাক্ষাৎকার নিয়েছেন আমজাদ হোসেন হৃদয়আগামীর সময় : কোটা সংস্কার আন্দোলনের সূচনালগ্নে ছাত্রশিবিরের ভূমিকা কী ছিল?নুরুল ইসলাম সাদ্দাম : হাইকোর্টের রায়ের পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন-সংশ্লিষ্ট কয়েকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন।...